সর্বশেষ

জাতীয়

কঙ্গোতে গেলেন বিমান বাহিনীর ১১১ শান্তিরক্ষী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্যের একটি দল ঢাকা ছেড়েছে।

জাতিসংঘের ভাড়াকরা ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে বুধবার (৪ নভেম্বর) কঙ্গোর উদ্দেশে যাত্রা করেন বিমান বাহিনীর সদস্যরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কঙ্গোতে বর্তমানে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর ১৩৫ সদস্যের ইউটিলিটি এভিয়েশন ইউনিটের সদস্যদের প্রতিস্থাপনের অংশ হিসেবে নতুন দলটি পাঠানো হচ্ছে। নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কঙ্গোতে সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশটির সরকার ও জনগণের আস্থা অর্জন করেছেন। তাঁদের অর্জিত সুনাম ও সাফল্য ধরে রেখে ভবিষ্যতেও আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান।

এর আগে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামী দলের সদস্যদের বিমান বাহিনী সদর দপ্তরে ব্রিফিং দেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন অপপ্রচার ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বাড়ছে।

জাতিসংঘের বাজেট সংকোচন ও ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশনের পরিধি কমলেও শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশ নিজের অবস্থান ধরে রেখেছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০