সর্বশেষ

সারাদেশ

১৮ বছর পর হিলিতে থামছে দুই আন্তঃনগর ট্রেন, সীমান্ত অর্থনীতিতে নতুন দুয়ার

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হিলি রেলস্টেশনে দীর্ঘ ১৮ বছর পর আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে সীমান্ত এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী হিলি রেলস্টেশনে দীর্ঘ ১৮ বছরের অচলাবস্থা কাটতে চলেছে। অবশেষে বহুল প্রতীক্ষিত নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন প্রদান করেছে রেলপথ মন্ত্রণালয়। গত ২৮ অক্টোবর মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে দিনের বেলায় ট্রেন দুটির যাত্রাবিরতির নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে হিলি স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বন্ধ থাকার কারণে সীমান্তবর্তী চার উপজেলা—হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাটের বিপুলসংখ্যক মানুষকে যাতায়াতে পোহাতে হচ্ছিল চরম ভোগান্তি। যাত্রাবিরতি চালুর এই সিদ্ধান্তে ওই অঞ্চলের শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের ঢাকাসহ দূরবর্তী গন্তব্যে যাওয়া-আসা অনেক সাশ্রয়ী ও সময়োপযোগী হয়ে উঠবে।

স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দের মতে, আন্তঃনগর ট্রেনের যাতায়াত সুবিধা চালু হলে হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় বাজারে নতুন প্রাণের সঞ্চার হবে। হিলি বাজার কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী জানান, এই অর্জনের পাশাপাশি হিলিতে একটি অত্যাধুনিক রেলস্টেশন নির্মাণের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদী।

হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন ও রেলস্টেশন কর্তৃপক্ষের মতে, দুই দেশের মধ্যে যাতায়াতকারী যাত্রী সংখ্যা বৃদ্ধির পাশাপাশি টিকিট বিক্রি বাড়লে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সীমান্ত অঞ্চলের বাসিন্দারা এখন দ্রুততম সময়ের মধ্যে এই সরকারি সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ দেখতে উদগ্রীব হয়ে আছেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০