সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া ওয়েবসাইট বানিয়ে নিয়োগ জালিয়াতি, মূলহোতা গ্রেফতার

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মূলহোতা আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর নগরীর একটি ভাড়া বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) তাকে গ্রেপ্তার করে। চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জন করতে প্রতারক চক্রটি ভুয়া পরীক্ষা ও মৌখিক ভাইভার আয়োজন করেছিল।

গ্রেফতারকৃত আব্দুস সালাম রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় মাজিদপুর গ্রামের বাসিন্দা এবং একটি মাদ্রাসার সাবেক সুপার। তার বিরুদ্ধে এর আগেও বীমা ও টিউবওয়েল স্থাপনের নামে অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি প্রথমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ক্লোন করে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রলোভন দেখায়। পরবর্তীতে রংপুরের একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে প্রায় ১০০ জন প্রার্থীর ভুয়া লিখিত পরীক্ষা এবং রাজশাহীতে মৌখিক পরীক্ষার আয়োজন করে।

একপর্যায়ে ২০২৪ সালের ৩ ডিসেম্বর বিভিন্ন পদে ৪২ জনকে চূড়ান্ত নিয়োগের কথা বলে ভুয়া অফিস আদেশ প্রকাশ করা হয়। এভাবে চাকরি দেওয়ার নামে চক্রটি প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। বিষয়টির সত্যতা পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় জিডি করে এবং এক ভুক্তভোগী বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন।

বৃহস্পতিবার ভোরে রংপুর নগরীর আইডিয়াল মোড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আব্দুস সালামকে আটক করে এসআরবি-১৩। অভিযানে প্রতারণায় ব্যবহৃত ল্যাপটপ, চাকরিপ্রার্থীদের ব্যাংকের ফাঁকা চেক ও বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০