সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারীতে নদীতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে পড়ে আপন দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চর এলাকায় খেলাধুলার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু হলো রৌমারী সদর ইউনিয়নের বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (৬) এবং নবীন চানের ছেলে নাঈম (৫)। স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে শিশু দুটি বাড়ির পাশে একসংগে খেলাধুলা করছিল।

খেলাধুলার একপর্যায়ে তারা সবার অগোচরে বাড়ির পাশের জিঞ্জিরাম নদীর পাড়ে চলে যায় এবং পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদী থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০