সর্বশেষ

সারাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে বিশেষ নিরাপত্তাবেষ্টনীতে এই জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। চলতি বছর রূপপুর প্রকল্পের জন্য এটি পারমাণবিক জ্বালানির চতুর্থ চালান।

মঙ্গলবার সকাল ৭টা ৪৮ মিনিটে ইউরেনিয়াম বহনকারী বিশেষ গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। এর আগে ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ ট্রুপসের কড়া নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি রূপপুরের উদ্দেশে রওনা হয়েছিল।

জ্বালানি সরবরাহের এই পুরো যাত্রাপথে দেশের মহাসড়কগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা-পাবনা মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছিল। সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

প্রকল্পের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের এটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির জন্য ইউরেনিয়ামের চতুর্থ চালান। এর আগে গত ২১ অক্টোবর সফলভাবে তৃতীয় চালানটি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে পৌঁছানো হয়েছিল। পরপর কয়েকটি সফল চালান পৌঁছানোর ফলে কেন্দ্রটি উৎপাদনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০