সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া জিলা স্কুলে ১১ দলীয় জোটের সমাবেশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ৩১ অক্টোবর কুষ্টিয়া জিলা স্কুলে ১১ দলীয় জোটের ঘোষিত সমাবেশের প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক কর্মসূচি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা জানান, ইতিহাস ও ঐতিহ্যের ধারক কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করার সুযোগ পায়নি। শিক্ষাঙ্গনের পরিবেশ ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে আগামীতেও এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়া শহরে সভা-সমাবেশ করার মতো অনেক বিকল্প স্থান রয়েছে। ১১ দলীয় জোটকে জিলা স্কুল প্রাঙ্গণের সিদ্ধান্ত বাতিল করে শহরের অন্য যেকোনো স্থানে তাদের নির্ধারিত কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।

উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শেষে কুষ্টিয়া জিলা স্কুল চত্বরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। ঐতিহ্য পরিপন্থী এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সচেতন জনগণ।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০