সারাদেশ
খুলনা নগরীর আযম খান সরকারি কমার্স কলেজ সংলগ্ন সন্ধানী ক্লিনিকে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা, ভাঙচুর ও গুলি চালিয়েছে। শনিবার রাতে মোটরসাইকেলে আসা সশস্ত্র সন্ত্রাসী দল চিকিৎসকের চেম্বারে তাণ্ডব চালিয়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
খুলনায় সন্ধানী ক্লিনিকে সশস্ত্র হামলা ও গুলি, আতঙ্কে রোগী-চিকিৎসকরা
দিলীপ বর্মন, খুলনা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা নগরীর আযম খান সরকারি কমার্স কলেজ সংলগ্ন সন্ধানী ক্লিনিকে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা, ভাঙচুর ও গুলি চালিয়েছে। শনিবার রাতে মোটরসাইকেলে আসা সশস্ত্র সন্ত্রাসী দল চিকিৎসকের চেম্বারে তাণ্ডব চালিয়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে চেপে আসা ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত হাসপাতালের সামনে পৌঁছেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে তারা ভবনের ভেতরে প্রবেশ করে প্রফেসর ডা. মো. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসেপশন কাউন্টারে ব্যাপক তাণ্ডব চালায়।
হামলার তীব্রতায় ক্লিনিক চত্বরসহ আশপাশের এলাকায় তীব্র উদ্বেগের সৃষ্টি হয়। তবে আকস্মিক এই গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
ঘটনার পর খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যায়। অপরাধীদের শনাক্ত করতে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ শুরু হয়েছে এবং খুব শিগগিরই হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
১৪০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর