সর্বশেষ

সারাদেশ

গত ২০ বছর বগুড়ার মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার: মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত দুই দশক ধরে বগুড়ার মানুষ চরম উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার বগুড়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, জেলাটির বঞ্চনা দূর করতে শিল্প, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

বগুড়ার একটি হোটেলে ‘বগুড়ার উন্নয়ন: সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একাধিক মেগা প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি জানান, বগুড়া সিটি করপোরেশনের অবকাঠামোগত উন্নয়নে ১ হাজার ৯৯৪ কোটি টাকা এবং জেলার ১৩টি উপজেলার সার্বিক উন্নয়নে ৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

যোগাযোগ ও শিল্পের প্রসারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণে ১০ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়া জেলায় একটি বহুমাত্রিক বিমানবন্দর, বিসিক শিল্প পার্ক, বগুড়া ওয়াসা এবং পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।

বক্তব্যে তিনি রাজনৈতিক বিভেদ ও অপপ্রচার পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস মনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বগুড়ার সার্বিক অগ্রগতির লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান তিনি।

উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি তার বক্তব্যে জেলার দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০