সর্বশেষ

সারাদেশ

শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পালালেন ২ জন

শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই অভিযুক্ত পালিয়ে যান।

যশোরের শার্শা উপজেলায় ১৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটার সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আলাউদ্দীন (৫২)। তিনি উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) এলাকার গোলাম রসুলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা-পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই অভিযুক্ত পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে এক সংবাদ ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০