সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ জেলা প্রশাসকের

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারের এ সভায় সরকারি সেবার মান বৃদ্ধি এবং সার্বিক উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার তাগিদ দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। একই সঙ্গে জনভোগান্তি কমাতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় স্থানীয় সরকারের জেলা পরিষদ প্রশাসক এ,কে, এম ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং উপপরিচালক মৌসুমি মাহবুব অংশ নেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

সভায় পূর্ববর্তী সেপ্টেম্বর মাসের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। একই সঙ্গে জেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, চলমান বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন পর্যালোচনার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে ইচ্ছুক অংশগ্রহণকারীদের জন্য একটি বিশেষ অবহিতকরণ ও ব্রিফিং সেশনের আয়োজন করা হয়। সেখানে হজ পালন সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০