সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু, চিকিৎসা শেষে ফেরা হলো না ঘরে

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে আতাহার আলী (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে শনিবার ভোরে রেলসেতু থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাহার আলী কানুপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের কানুপুর গ্রামের বাসিন্দা আতাহার আলী কয়েক দিন আগে চিকিৎসার জন্য ঢাকায় সন্তানদের কাছে যান। চিকিৎসা সেবা গ্রহণ শেষে তিনি ট্রেনে করে আক্কেলপুর স্টেশনে পৌঁছান। পরবর্তীতে স্টেশন থেকে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।

শনিবার ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করেন। নিহতের পরনে গোলাপি রঙের পাঞ্জাবি ও লুঙ্গি ছিল এবং পাশে একটি কালো ব্যাগ ও ধাতব লাঠি উদ্ধার করা হয়।

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, সকাল ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ত্যাগ করে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ওই ট্রেনের নিচে কাটা পড়েই বৃদ্ধের প্রাণহানি ঘটে। সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০