সাইফুল আহ্বায়ক, সাজিদুর সদস্য সচিব: গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং সাজিদুর রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বুধবার (৭ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। ২৮ সদস্যবিশিষ্ট নবগঠিত এই আংশিক কমিটিতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সক্রিয় নেতাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।
কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহান আল ইমাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন আকিবুল ইসলাম, হাবিবুর রহমান মোল্যা রইন, মো. মেহেদী হাসান, তাসবীর হাসান, মো. আমিরুল ইসলাম সোহেল, ইসমাইল হোসেন, মো. নাহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ লালন শেখ, নিলয় হাওলাদার মোস্ত ও সোহাগ আফতাব।
কমিটির অন্য সদস্যরা হলেন শেখ রেদোয়ান ইকবাল, সাহেদ হাসান পিয়াস, রাজিব মোল্যা, মাহফুজুর রহমান, উজ্জ্বল সিকদার, মো. শরিফুল ইসলাম, হাসানুল আলম রাজু, তরিকুল ইসলাম, নাজমুল ইসলাম, মো. মমিন শেখ, মেহেদী হাসান, মেহেদী হাসান খান, আবির সিকদার, আহসান বিশ্বাস ও রাহাদুল ইসলাম রাদ।
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নবগঠিত কমিটির আহ্বায়ক, সিনিয়র আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলা ছাত্রদলের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে একটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে