সর্বশেষ

সারাদেশ

নড়াইলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ, তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নড়াইলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে বুধবার নড়াইল সার্কিট হাউজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নড়াইলে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৯ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই, সংবাদে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখা, তথ্যের উৎস যাচাই, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ এবং সাংবাদিকতার পেশাগত নীতিমালা অনুসরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি। দায়িত্বশীল সাংবাদিকতা মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি জনস্বার্থ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর। তিনি সাংবাদিকতার পেশাগত নীতিমালা অনুসরণ, তথ্যের সত্যতা যাচাই এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেন।

মো. আব্দুস সবুর বলেন, তথ্য যাচাই করে নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব। অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধেও সাংবাদিকদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নড়াইলের জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী।

কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, তথ্যের উৎস যাচাই, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা এবং পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকেরা পেশাগত ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিষয়ে মতামত দেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০