সর্বশেষ

সারাদেশ

মোংলায় মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ ১৭ বছরের হাফেজ নয়ন

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে ১৭ বছরের কিশোর হাফেজ নয়ন ওরফে শুক্কুর আলী। বেশ কয়েকদিন ধরে তার কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে তার দরিদ্র দিনমজুর পরিবার। নিখোঁজ নয়ন বাগেরহাটের মোংলা উপজেলার উত্তর চাঁদপাই এলাকার মনিরুল শেখের মেজো ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাদ্রাসা থেকে ছুটিতে মোংলায় নিজ বাড়িতে বেড়াতে এসেছিল নয়ন। ছুটি শেষে গত বৃহস্পতিবার সকালে পুনরায় মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। কিন্তু পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে, নয়ন সেখানে পৌঁছায়নি।

চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় নয়ন লখপুর এলাকার একটি মাদ্রাসার হাফেজ শাখার ছাত্র। ইতোমধ্যেই সে পবিত্র কুরআনের ১৭ পারা হিফজ সম্পন্ন করেছে। তার নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।

নয়নের বাবা মনিরুল শেখ পেশায় একজন সাধারণ দিনমজুর। মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে অত্যন্ত কষ্টে সংসার পরিচালনা করেন তিনি। ছেলের আকস্মিক নিখোঁজে পুরো পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছেলের ছবি হাতে স্বজনদের আকুল হাহাকারে ওই এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

কোনো সহৃদয় ব্যক্তি যদি হাফেজ নয়নের সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে তার দিনমজুর বাবার সাথে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আকুল অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৯৪২০৯৩২৯২ অথবা ০১৭৯৫৯০৮২৯২।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০