সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ, হাসপাতালে চিকিৎসাধীন ৮৪

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বর্তমানে জেলা হাসপাতালে ৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন। জেলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহত ওবাইদুল আজিম রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা আনোয়ারুল আজিমের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, রিংকু, তার স্ত্রী ও সন্তান একসঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। শুরুতে তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে রিংকুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে দ্রুত জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, ওবাইদুল আজিম রিংকুকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির সময় তার হৃদস্পন্দন আশঙ্কাজনকভাবে কম ছিল। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে বিপুল সংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০