সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা শুরু

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। পাহাড়ের দুর্গম এলাকা থেকে আসা নারী, পুরুষ ও শিশুরা এ সেবা নিচ্ছেন।

সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞদের চিকিৎসাসেবা চলছে

বান্দরবান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক রাজার মাঠে সোমবার (৫ অক্টোবর) এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।

৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আয়োজনে এবং বান্দরবান সদর হাসপাতালের সহযোগিতায় দুই দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চিকিৎসা কার্যক্রমে নাক, কান ও গলা, চক্ষু, চর্মরোগ, মেডিসিন, শিশু ও স্ত্রীরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে।

আয়োজকেরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। দুই দিনব্যাপী এ কার্যক্রমে প্রত্যন্ত এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০