সর্বশেষ

সারাদেশ

বেনাপোলে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরের বেনাপোল সীমান্তের গোগা এলাকায় অভিযান চালিয়ে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

যশোরের বেনাপোল সীমান্তের গোগা এলাকায় অভিযান চালিয়ে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৫ অক্টোবর গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০