সর্বশেষ

সারাদেশ

এনসিএলের উদ্বোধনী দিনে কালাম-মিথুনের ব্যাটে খুলনার বড় সংগ্রহ

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অধিনায়ক মোহাম্মদ মিথুন ও কালামের চমৎকার ব্যাটিংয়ে বরিশালের বিপক্ষে প্রথম দিন শেষে চালকের আসনে রয়েছে খুলনা বিভাগ।

খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের। প্রথম স্তরের এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল বিভাগ। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩২৮ রানের শক্ত ভিত গড়েছে স্বাগতিক খুলনা।<\/p>

ইনিংসের শুরুতেই এনামুল হক বিজয় ১৬ ও আজিজুল হাকিম তামিম ৩১ রান করে সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়েছিল খুলনা বিভাগ। তবে তৃতীয় উইকেট জুটিতে কালাম ও অধিনায়ক মোহাম্মদ মিথুন সেই চাপ সামাল দিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ১৫০ রান।<\/p>

শতকের খুব কাছাকাছি গিয়ে মাত্র ৮ রানের জন্য আফসোসে পুড়তে হয়েছে কালামকে। ১৬৮ বল খেলে ৬টি চারের সাহায্যে ৯২ রান করে আউট হন তিনি। অন্যদিকে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৫ বলে ফিফটি পূর্ণ করা অধিনায়ক মিথুন খেলেন ৮৯ রানের চমৎকার এক ইনিংস। ১২৬ বলের এই ইনিংসে ১২টি চারের মার ছিল।<\/p>

মিডল অর্ডারে নুরুল হাসান সোহান ৪৭ রানের এক ঝোড়ো ইনিংস খেলে দলের সংগ্রহকে আরও সমৃদ্ধ করেন। দিন শেষে ৪৪ রানে আফিফ হোসেন ধ্রুব ও ৬ রানে সামিউন বসির রাতুল অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বরিশালের পক্ষে বল হাতে সবচেয়ে সফল পেসার রুয়েল মিয়া ১৭ ওভারে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।<\/p>

এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিন। এ সময় বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন ও জেলা প্রশাসক হুরে জান্নাতসহ স্থানীয় ক্রীড়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় আটটি দলের অংশগ্রহণে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে ঘরোয়া ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট।<\/p>

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০