সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আল আমিন গ্রেফতার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে ৫০০ পিস ইয়াবাসহ আল আমিন বেপারী (৩৩) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃত আল আমিনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলমের কঠোর নির্দেশনায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ৩ অক্টোবর বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল টংগীবাড়ী উপজেলার সোনারং এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির দলটি সোনারং এলাকার আলী আকবর মজুমদারের কমিউনিটি সেন্টারের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন আল আমিন বেপারীকে তল্লাশি করে ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন টংগীবাড়ী থানার নয়ানন্দ (রব নগরকান্দি) এলাকার আবুল হোসেন বেপারীর ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত আল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের আরও ছয়টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০