সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি স্থানীয় রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত অন্য দুজন হলেন দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সৈকত এবং কাচাড়ীপাড়া এলাকার তন্ময়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেবীগঞ্জ-সোনাহার সড়কের আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে একটি মোটরসাইকেল অতিরিক্ত গতিতে এসে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। প্রচণ্ড সংঘর্ষে দুটি মোটরসাইকেলই দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করেন।

আহতদের দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আজাদ রহমান শিক্ষক আলমগীর প্রধানকে মৃত ঘোষণা করেন। আহত তন্ময়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিক্ষকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০