সর্বশেষ

সারাদেশ

তথ্য অধিকার দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, দেওয়া হলো ‘মানবতায় উচ্চশির সম্মাননা’

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্ম সচেতন হলে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে একটি মানবিক উদ্যোগে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার বিকেলে ময়মনসিংহ সদরের স্কাউট ভবনে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক মো. হাবিবুর রহমান প্রধান বক্তা হিসেবে তথ্য অধিকার আইনের প্রয়োগের ক্ষেত্র ও পদ্ধতি তুলে ধরেন।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার নারায়ণ সরকার। এছাড়াও আলোচনায় অংশ নেন দ্য ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চিফ মো. কামরুল হাসান এবং গাজী টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ কাজী মোস্তফা।

বক্তারা সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্য পাওয়ার ক্ষেত্রে সুশীল সমাজ ও সাধারণ মানুষের সচেতনতাকে একটি বড় হাতিয়ার বলে বর্ণনা করা হয়।

অনুষ্ঠানের শেষভাগে ময়মনসিংহ শহরের অনাহারী মানুষের আহারের মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ একটি বিশেষ সম্মাননা দেওয়া হয়। সাপ্তাহিক আমাদের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দ্য ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চিফ মো. কামরুল হাসানের হাতে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে 'মানবতায় উচ্চশির সম্মাননা' স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০