সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ঘরের তালা ভেঙে চুরি, হাতেনাতে ধরা পড়ে চোরের দেড় বছরের কারাদণ্ড

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে চুরির অপরাধে এক যুবককে হাতেনাতে ধরে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরির চেষ্টার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং পরবর্তীতে দ্রুত বিচার প্রক্রিয়ায় এই সাজা দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে মহানগরীর রাজপাড়া থানার অন্তর্গত তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন লালন শাহের বাসার নিচতলায়। সোমবার সকালে গৃহকর্তার পরিবার বাইরে থাকার সুযোগে অভিযুক্ত রাহিদুল ইসলাম চুরির উদ্দেশ্যে ওই ঘরে প্রবেশ করে। সে সময় ঘরের তালা ভেঙে সে ভেতরে থাকা মোটরসাইকেলের ব্যাটারিসহ বিভিন্ন মূল্যবান মালামাল ব্যাগে ভরতে শুরু করে।

ঠিক এই সময়ে বাড়ির গৃহকর্ত্রী হঠাৎ বাসায় ফিরে আসেন এবং ঘরের ভেতরে এক অপরিচিত যুবককে চুরিরত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে চোর পালানোর চেষ্টা করলে আশেপাশের স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরবর্তীতে রাজপাড়া থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল, প্লাস, হাতুড়ি এবং বেশ কয়েকটি চাবি উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় চুরি যাওয়া মোটরসাইকেলের ব্যাটারি। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধার করা আলামতসহ আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতা উল্লাহর আদালতে আসামিকে হাজির করা হলে চুরির ঘটনা নিয়ে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া (সামারি ট্রায়াল) শুরু হয়। শুনানির সময় আসামি নিজের অপরাধ স্বীকার করলে আদালত তাকে দেড় বছরের কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরাধ দমনে এমন দ্রুত বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০