সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা রতন পোদ্দার গ্রেপ্তার

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁর নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এই আওয়ামী লীগ নেতাকে দ্রুত আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বাজারের খামার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ির সামনে থেকে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতনকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। গ্রেপ্তার হওয়া রতনের বয়স আনুমানিক ৫৭ বছর।

গ্রেপ্তারকৃত রতন পোদ্দারের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নির্দিষ্ট মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আজই তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০