সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় প্রবীণ সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণ সভা অনুষ্ঠিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এই স্মরণ সভায় বক্তারা মরহুমের সাংবাদিকতায় অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সোমবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিক পুলক চ্যাটার্জীর বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও সাবেক নেতৃবৃন্দ। তাঁদের স্মৃতিচারণে উঠে আসে পুলক চ্যাটার্জীর বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের নানা দিক ও সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা।

স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, এনামুল হক, গোফরান বিশ্বাস পলাশ, চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, ফরাজী মো. ইমরান, সুজন মৃধা, সোলায়মান পিন্টু এবং আহমেদ তানভীর পাশা প্রমুখ। বক্তারা বলেন, পুলক চ্যাটার্জী ছিলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০