সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
‎ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে পরিচ্ছন্নতা ও মশকনাশক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
নরসিংদীতে পরিচ্ছন্নতা ও মশকনাশক কার্যক্রম

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নরসিংদী রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎অভিযানে স্টেশন এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং ব্লিচিং পাউডার ছিটানো হয়। পাশাপাশি মশকনাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে কার্যক্রম চালানো হয়।

‎এ সময় যুবদলের নেতাকর্মীরা স্টেশন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করেন।

‎জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুতের নেতৃত্বে কর্মসূচি পরিচালিত। জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার সঞ্চালনা। আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি নাসির আহমেদ আনন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল চৌধুরী সনেট, শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুর হোসেন চৌধুরী সুমন, সদস্য সচিব শামীম সরকার, অ্যাডভোকেট আল আমিন হোসেন বিপ্লব, মাসুদ রানা, মুকুল, জামান, আশিকসহ জেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

‎কর্মসূচি শেষে আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

‎এ সময় সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০