সর্বশেষ

সারাদেশ

খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যজনক মৃত্যু

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা মহানগরীতে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আজমল হোসেন (২৩) নামের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, যার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছে পরিবার। পুলিশ ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে নিবিড় তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা হলের বিপরীতে মসজিদ গলির একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার মেসে থাকতেন আজমল হোসেন। তিনি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে মেসটি শেয়ার করতেন। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কয়েকজন যুবক আজমলকে নিয়ে এসে দাবি করেন যে তিনি ভবনের চারতলা থেকে লাফিয়ে নিচে পড়েছেন। তবে হাসপাতালে ভর্তির মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় আজমলের মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই তাকে নিয়ে আসা যুবকেরা দ্রুত হাসপাতাল চত্বর ছেড়ে চলে যান।

নিহতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে তার পরিবার। তাদের অভিযোগ, আজমলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত আজমল হরিণটানা এলাকার গল্লামারীর বাসিন্দা কুতুবের ছেলে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানিয়েছেন, গভীর রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০