সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে নারীসহ অবরুদ্ধ সেই ওসি মাহবুবকে ছেড়ে দিল পুলিশ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে অবস্থানকালে অবরুদ্ধ হওয়া পুলিশ পরিদর্শক মাহবুব আলমকে ছেড়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ওই নারীর কোনো অভিযোগ না থাকায় আরএমপি তাকে ছেড়ে দেয়। তবে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করায় এই বিতর্কিত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নাদের হাজির মোড় এলাকার একটি চারতলা ভবনের ফ্ল্যাট থেকে শুক্রবার সকালে বিতর্কিত পুলিশ পরিদর্শক মাহবুব আলম ও এক নারীকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাহবুব আলম একসময় রাজশাহীর চন্দ্রিমা ও দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত এবং সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নওগাঁর বাসিন্দা আন্নি আক্তার নামের এক নারী ওই ফ্ল্যাটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি শুরু করেন। নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী দাবি করে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় দরজা বন্ধ রেখে ভেতরে অন্য এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মাহবুব। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে দরজা খুলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় আন্নি আক্তার অভিযোগ করেন, মাহবুব আলম তার কাছ থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এবং ওই নারীর সঙ্গে তার বিয়েবহির্ভূত সম্পর্ক রয়েছে।

আটকের পর কোনো অভিযোগ না থাকায় ওই নারী ও ওসি মাহবুব আলমকে ছেড়ে দেওয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, এ ধরনের ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট নারী অভিযোগ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না। যেহেতু ওই নারীর কোনো অভিযোগ ছিল না, তাই মাহবুব আলমকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ষষ্ঠ স্ত্রী দাবিদার আন্নি আক্তারের লিখিত অভিযোগটি আরএমপি খতিয়ে দেখছে।

এদিকে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করার অপরাধে পরিদর্শক মাহবুব আলমের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানিয়েছেন, মাহবুব আলম কোনো ছুটি বা অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে রাজশাহীতে গেছেন। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে এবং তারাই তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, এর আগেও সাবেক এক স্ত্রীর অভিযোগে মাহবুব আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল।

৪৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০