সর্বশেষ

সারাদেশ

নরসিংদীর মণি চক্রবর্তী হত্যা: ৯ মাস পর প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যাকাণ্ডের দীর্ঘ ৯ মাস পর মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পরিকল্পিত এই হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উদঘাটিত হতে চলেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে ইতোমধ্যে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

নিহত মণি চক্রবর্তী পলাশের চরসিন্দুর বাজার এলাকায় রাজেন্দ্র চৌহান রাজুর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে মাটি কাটার এক্সেলেটর ও পাথরের ব্যবসা করতেন। মণি রোমানিয়া যাওয়ার উদ্দেশ্যে নিজের পাওনা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ফেরত চাইলে রাজুর সাথে তার চরম বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এই বিপুল অর্থ আত্মসাৎ করতেই রাজু ভাড়াটে খুনি দিয়ে মণির মাথায় গুলি করে তাকে হত্যা করায়।

গত ৫ জানুয়ারি রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির গেটের সামনে মণি চক্রবর্তীকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর মামলার প্রধান আসামি রাজু কৌশলে নিহতের পিতা মদন চক্রবর্তীকে বিভ্রান্ত করে থানায় নিয়ে যায় এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করায়। পরবর্তীতে ঘটনার প্রকৃত সত্য জানতে পেরে নিহতের স্ত্রী অন্তরা মুখার্জী আদালতে রাজুসহ চারজনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করেন।

অবশেষে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নরসিংদী শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে রাজেন্দ্র চৌহান রাজু ও সাগর চৌহানকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০