সর্বশেষ

সারাদেশ

গ্রেপ্তারের পর হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা পালালেন

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন রেনু মিয়া নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলার আসামি রেনু মিয়া। মামলা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাধবদী এলাকায় রেনু মিয়ার নিজ বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর হাতে হাতকড়া পরানো হয়।

রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রেনু মিয়াকে গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় অনেক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। এ সময় সেখানে মানুষের ভিড় তৈরি হয়। সেই সুযোগে হাতকড়া পরা অবস্থায় কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যান তিনি।

ঘটনার পর তাঁকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। রেনু মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনিও অভিযানে রয়েছেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০