সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে রাতের আঁধারে লিজের জমির ফসল কেটে তছনছ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে সরকারি লিজ নেওয়া জমিতে রাতের আঁধারে রোপণকৃত ফলন্ত কলাগাছ ও সবজি কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। এই বর্বরোচিত ঘটনায় দুই লিজগ্রহীতার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত চাষিরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রেলওয়ের জমি নিয়মতান্ত্রিকভাবে লিজ নেন সদর উপজেলার হরিদাসপুর এলাকার বাসিন্দা হাদিছুর রহমান। সেখানে একটি পুকুর খনন করে বাণিজ্যিকভাবে মাছ চাষের পাশাপাশি পুকুরপাড়ে বিভিন্ন জাতের শাকসবজি ও কলাগাছ রোপণ করেন তিনি।

ক্ষতিগ্রস্ত হাদিছুর রহমানের অভিযোগ, গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শাহীন মাতুব্বর ও রবিউল মাতুব্বর লিজ নেওয়া জমিতে অনধিকার প্রবেশ করেন। তারা পুকুরপাড়ে থাকা ফলন্ত কলাগাছ ও সবজিখেত কেটে বিনষ্ট করে। পরদিন সকালে খামারে গিয়ে তিনি এই ধ্বংসযজ্ঞ দেখতে পান।

অপর ক্ষতিগ্রস্ত চাষি তথা চীন প্রবাসী কৃষিবিদ মো. ইউনুস মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি নিয়ম মেনে জমি লিজ নিয়ে তিনি চায়না মিষ্টি আলু, কচু ও বিভিন্ন ধরনের সবজি চাষ করছিলেন। রাতের অন্ধকারে ফসল কেটে ফেলায় তার দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন মাটির সাথে মিশে গেছে।

এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চেয়ে হাদিছুর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমন ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) গাজী নবীন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০