সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ২০২৬-২৭ অর্থবছরের এডিপি সাধারণ খাতের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা জনকল্যাণমূলক কাজে বরাদ্দকৃত অর্থ শতভাগ স্বচ্ছতার সাথে ব্যবহারের আহ্বান জানান।

ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকল্পে এই চেক হস্তান্তর করা হয়। জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন। এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, জনগণের চাহিদা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি উন্নয়নমূলক কাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ এর প্রকৃত সুফল পায়।

সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জেলা পরিষদের প্রতিটি টাকা জনগণের আমানত। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে দেশকে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র পুনর্গঠনে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন অনন্যা হাউজিং জামে মসজিদের সাখাওয়াত হোসেন, জামিয়া আশরাফিয়া মাদ্রাসার আবদুর রব এবং অ্যাডভান্স মডেল কলেজের আবদুর রাজ্জাক।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০