সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও তা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সরকারের উপপরিচালক, সিভিল সার্জনসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় মূলত আগস্ট ২০২৬ মাসের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে বর্তমানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া অনলাইন জুয়ার সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

can এছাড়া সভায় জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, বাল্যবিবাহ ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টাস্কফোর্স কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সাথে ঔষধের বাজারে অনিয়ম রোধে জেলা অ্যাকশন কমিটির তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০