সর্বশেষ

সারাদেশ

পাবনা প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা প্রেসক্লাব সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে সাজানো ভিডিও ও অপপ্রচারের মাধ্যমে ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার গণমাধ্যমকর্মীরা।

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে রোববার সকালে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অংশ নেন। মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা এই ষড়যন্ত্রকে স্বাধীন সাংবাদিকতার ওপর বড় আঘাত হিসেবে উল্লেখ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ডিবি কার্যালয়ের মতো একটি সুরক্ষিত স্থানে একজন নারীকে জিম্মি করে সাজানো ভিডিও ধারণ করা হয়েছে। পরবর্তীতে এই ভিডিও ব্যবহার করে প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। এই ন্যক্কারজনক ঘটনায় পাবনার সাংবাদিক সমাজ গভীরভাবে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এবং সাহিত্য সম্পাদক পাভেল মৃধার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা। বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নোংরা খেলায় মেতে উঠেছে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীদের পরিচয় বা রাজনৈতিক প্রভাব বিবেচনা না করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় পাবনার সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানান তারা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০