সর্বশেষ

সারাদেশ

মানবিক সমাজ গঠনে শিক্ষার মান বাড়ানোর বিকল্প নেই: খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মেধাবী, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি দেশের শিক্ষার মান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন খাদ্যমন্ত্রী। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে শিশুদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে সরকারের নানা কল্যাণমুখী পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশের কোনো শিক্ষার্থী যাতে অর্থের অভাবে শিক্ষা অর্জন থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য সব ধরনের শিক্ষাসহায়তা অব্যাহত রাখা হবে। তিনি প্রতিটি শিশুর জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও মানবিক দেশ গড়তে হলে শিক্ষক, অভিভাবক ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোমলমতি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে গিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন তিনি।

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০