সর্বশেষ

সারাদেশ

রাজনৈতিক চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংস্কারের আশ্বাস আইনমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সফরে এসে বিচার বিভাগের বিভিন্ন জটিলতা নিরসন করে দ্রুত গতিশীলতা ফেরানোর আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে রাজনৈতিক চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সরকারের 'জিরো টলারেন্স' নীতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। আইনমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সুশাসন প্রতিষ্ঠা ও বিচারব্যবস্থা সংস্কারে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সেখানে তিনি বলেন, স্থানীয় আদালত কেন্দ্রিক যেসব বাস্তবসম্মত সংকট রয়েছে, সেগুলো দ্রুত সমাধান করে বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও গতিশীলতা নিশ্চিত করবে সরকার। অতীতে কিছু বুদ্ধিবৃত্তিক দুর্নীতির কারণে বিচার বিভাগের যে ক্ষতি হয়েছে, তা মেরামতের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা ও সুশাসন সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী। সভায় তিনি রাজনৈতিক চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধ বা চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তি যদি দলের কোনো প্রভাবশালী নেতাও হন, তবে তাকেও ছাড় দেওয়া হবে না।

রেজিস্ট্রেশন বিভাগে স্বচ্ছতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপের কথা উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি জানান, বিশেষ করে ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ বন্ধ করতে এবারই প্রথম লটারি পদ্ধতি চালু করা হচ্ছে। এর মাধ্যমে বদলি প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে আইনমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশে টেকসই সুশাসন প্রতিষ্ঠা করা। এজন্য সরকারি দলসহ দেশের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সহযোগিতা প্রয়োজন। বিচার বিভাগের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য তিনি সংবাদকর্মী এবং সাধারণ মানুষের কাছে কিছুটা সময় ও ধৈর্য ধারণের আহ্বান জানান।

জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, খুলনা রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার, জেলা বিএনপির নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী সফরের শেষ অংশে স্থানীয় শিল্পকলা একাডেমিতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হওয়ার কথা রয়েছে মন্ত্রীর।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০