সর্বশেষ

সারাদেশ

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ভারতের অভ্যন্তরে ঘটা এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করেছে। নিহত আসাদুল উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে ৪২ বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার ওই এলাকায় বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়।

গুলিতে গুরুতর আহত আসাদুলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আসাদুল পীরগঞ্জ উপজেলার আব্দুল ওয়াজেদের ছেলে। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে আসাদুলের বিরুদ্ধে মাদক ও মানব পাচারের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনার পর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পরিস্থিতির বিস্তারিত জানতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামী ১৩ সেপ্টেম্বর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, বিএসএফের হাতে আরও দুই বাংলাদেশি আটক হয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তাদের আটকের বিষয়টি উল্লেখ করা হয়নি, যার ফলে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০