সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারা দেশের ন্যায় মাদারীপুরেও শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শনিবার মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দীর্ঘমেয়াদি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার মূল আয়োজনের সাথে সংগতি রেখে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মির্জা মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য। অনুষ্ঠানের সূচনায় জাতীয় সংগীত পরিবেশন করে শ্রদ্ধা প্রদর্শন করেন উপস্থিত সকলে।

ভিডিও বার্তায় ডেঙ্গু দূরীকরণে এবং এডিস মশার বিস্তার রোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিশেষ করে বসতবাড়ির আঙিনা পরিষ্কার রাখা, ফুলের টব, টায়ার ও ডাবের খোসায় জমে থাকা পানি অপসারণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সাথে মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মাদারীপুরের মূল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য জাহানদার আলী মিয়া। এছাড়া মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহী ও সিভিল সার্জনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এতে অংশ নেন।

সভায় বক্তারা মাদারীপুরকে ডেঙ্গুমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে কেবল প্রশাসনিক কার্যক্রমের ওপর নির্ভর না করে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০