সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা অভিযান শুরু

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন’ প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধিতে র‍্যালি অনুষ্ঠিত হয়। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, শনিবার সকালে কুড়িগ্রামের শহীদ জিয়া বাজার, পৌর বাজার এবং খলিল গঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে এ অভিযানের সূচনা ঘটে। পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে তা ধ্বংসের প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে খলিল গঞ্জ স্কুল মাঠে আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অর্ণপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এবং কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী মশাবাহিত রোগ। কেবল চিকিৎসানির্ভর না হয়ে এডিস মশার বংশবিস্তার রোধ করাই এই রোগ প্রতিরোধের একমাত্র কার্যকর উপায়। সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর এবং কর্মস্থলের চারপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার বা ফুলের টবে যেন পানি জমতে না পারে, সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০