সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈরী আবহাওয়ার মধ্যে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোকাররম ও শাহ আলম নামের দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের আকস্মিক এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মোকাররম (৩০) চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং শাহ আলম (৩৫) একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে। এদিন সকালে তাঁরা দুজনে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়েছিলেন।

মাছ ধরার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বৃষ্টির সাথে তীব্র বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুই যুবক প্রাণ হারান। দীর্ঘ সময় পার হওয়ার পরও তাঁরা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে হাওরের হাঁটু পানিতে তাঁদের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, মোকাররম ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি বিয়ে করেছিলেন। অন্যদিকে, নিহত শাহ আলম ধানের নৌকায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের ও পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০