সর্বশেষ

সারাদেশ

তাড়াশে যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। শনিবার ভোর সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে জেলা যুবলীগ নেতার নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় ঝটিকা মিছিলটি বের করা হয়। জেলা যুবলীগের নেতা খালিদ সাইফুল্লাহ সাদীর নেতৃত্বে এই মিছিলটি মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নেতাকর্মীদের বেশ উৎফুল্ল দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। এ সময় তারা 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' এবং 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' সহ নানা স্লোগান দিয়ে মহাসড়ক মুখরিত করে তোলেন। ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এই বিক্ষোভ মিছিলের বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, তাঁর দায়িত্বপ্রাপ্ত মহাসড়কের এলাকাটি প্রায় ১০০ কিলোমিটারের বেশি দীর্ঘ। ফলে সব জায়গায় তাৎক্ষণিকভাবে নজরদারি করা কিছুটা কঠিন। তবে মহাসড়কে যুবলীগের মিছিলের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০