সর্বশেষ

সারাদেশ

মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ বাঙালী ফাউন্ডেশনের

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে অসহায় মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ‘বাঙালী ফাউন্ডেশন’। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের ব্যবস্থাপনায় স্থানীয় ১ হাজার ৪০০ দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে গরুর মাংস বিতরণ করা হয়েছে।

শুক্রবার মোংলা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির মূল পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাঙালী ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। তাঁর সার্বিক দিকনির্দেশনা ও ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে এই কর্মসূচিটি সম্পন্ন হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতার, সৌদি আরব, মিশর ও তুরস্কসহ কয়েকটি মুসলিম দেশের সহযোগিতায় দেশজুড়ে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাঙালী ফাউন্ডেশন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

মাংস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত বাসিন্দারা। তারা জানান, বর্তমান বাজারে মাংস কেনা তাদের মতো সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এই মাংস পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিতরণকালে অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০