সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৮, মোটরসাইকেল জব্দ

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর বিভিন্ন উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ দল এবং স্ব স্ব থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টাব্যাপী এ সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। নওগাঁর মহাদেবপুর, মান্দা, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় একযোগে এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৭৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ পিস ইয়াবা এবং ৫০০ লিটারের বেশি চোলাই মদ ও তা তৈরির বিপুল সরঞ্জাম।

অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করে পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি চৌকস দল মহাদেবপুর উপজেলায় তল্লাশি চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করে। এ সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় চারজন মাদক কারবারিকে। অন্যদিকে, মান্দা থানা পুলিশ পৃথক অভিযানে ২৪ পিস ট্যাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবাসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করতে সমর্থ হয়।

একই দিনে পোরশা থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করে এবং সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ ঘটনায় জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া, নিয়ামতপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ অপর এক মাদক কারবারিকে আটক করে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শুক্রবার প্রেস ব্রিফিংয়ে জানান, জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এই সাঁড়াশি অভিযান আরও বেগবান করা হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি সমাজের সকল স্তরের মানুষকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০