সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে ‘নানা ভাই’ বাহিনীর ১২ দস্যুর আত্মসমর্পণ, বিপুল অস্ত্র উদ্ধার

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু 'নানা ভাই' বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ জন সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের মোংলায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করেন। দীর্ঘদিন ধরে এই বাহিনী সুন্দরবনের জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

কোস্টগার্ড সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ অনুষ্ঠানে আত্মসমর্পণকারী দস্যুদের পরিচয় প্রকাশ করা হয়েছে। দস্যু দলের প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমত (৩৬) ছাড়াও আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন সাইফুল্লাহ মোড়ল, এখলাছুর রহমান, রবিউল ইসলাম, মফিজুল ইসলাম, আজিম উদ্দিন গাজী, আব্দুর রহমান শেখ, শফিকুল ইসলাম, মিন্টু গাজি, আজিজুল গাজী, শাহজাহান মালী ও আজিজুর রহমান। এই বাহিনীর সদস্যরা মূলত খুলনা ও বাগেরহাট জেলার রামপাল থানা এলাকার বাসিন্দা।

দীর্ঘদিন ধরে সুন্দরবনের গহিন অরণ্যে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করাই ছিল এই ‘নানা ভাই’ বাহিনীর প্রধান কাজ। তাদের আত্মসমর্পণকালে উদ্ধার করা অস্ত্রের তালিকায় রয়েছে একটি এইট শুটার, একটি সিক্স শুটার, একটি ফোর শুটার, সাইড হেমার, বোল্ট অ্যাকশন পিস্তল, এমথ্রী গ্যাস গান এবং ৭.৬৫ মি.মি. পিস্তল। এছাড়া ২১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪১৩ রাউন্ড এয়ারগান গোলা এবং চার্জারসহ ছয়টি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের নির্বাহী কর্মকর্তা কমান্ডার মোঃ মানসুরুন মাহদীন গণমাধ্যমকে জানান, সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করতে কোস্টগার্ড ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালনা করছে। এই অভিযানের ধারাবাহিকতায় এ পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্রসহ ২৯ জন দস্যুকে আটক করা হয়েছে এবং জিম্মি দশা থেকে ৪২ জন জেলেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এর আগেও সুন্দরবনের কুখ্যাত ছোট সুমন বাহিনী, বড় জাহাঙ্গীর বাহিনী এবং ছোট জাহাঙ্গীর বাহিনীর মোট ৩৭ জন দস্যু অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণকারী দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন