সর্বশেষ

জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর: সিনিয়র সচিব আখতার আহমেদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফশিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফশিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সবশেষে ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন