সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের আবাসিক শিক্ষা কার্যক্রম শুরু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ক্যাডেট কলেজের আদলে প্রতিষ্ঠিত মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ)-এর ইংরেজি ভার্সনের আবাসিক শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১৮ একর জায়গাজুড়ে নির্মিত নান্দনিক এই শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে মানসম্মত শিক্ষার প্রসারের পাশাপাশি ফরিদপুরের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত এই আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় বিস্তারিত তথ্য তুলে ধরেন এমসিএসএফের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি।

লিখিত বক্তব্যে অধ্যক্ষ জানান, চলতি বছরের ২৪ এপ্রিল থেকে এই প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর কঠোর ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের বাছাই করে গত ১২ আগস্ট থেকে সপ্তম ও অষ্টম শ্রেণির একাডেমিক ক্লাস শুরু হয়েছে। এর আগে, গত ২৩ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাপ্রতিষ্ঠানের ফলক উন্মোচন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই এমসিএসএফের মূল লক্ষ্য। এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব, নৈতিকতা, শৃঙ্খলা, ক্রীড়া ও ডিজিটাল লিটারেসির মতো বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নতুন এই প্রতিষ্ঠানটিকে ঘিরে ফরিদপুর অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান ও সেবামূলক খাতের বিকাশ ঘটবে। এছাড়া, অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার পর ভবিষ্যতে এখানে ছাত্রীদের জন্য ‘গার্লস উইং’ চালু করার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলেও জানান অধ্যক্ষ।

অনুষ্ঠানে এমসিএসএফের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয় ছাড়াও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের পুরো ক্যাম্পাসের আধুনিক অবকাঠামো ঘুরিয়ে দেখানো হয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন