সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় বাবার মৃত্যু সংবাদ পেয়ে ফেরার পথে ছেলের মৃত্যু

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাবার মৃত্যুর সংবাদ পেয়ে শেষবারের মতো প্রিয় মুখটি দেখতে বাড়ি ফিরছিলেন নূর আলম জিকু। কিন্তু পথিমধ্যেই কুষ্টিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। একই দিনে বাবা ও ছেলের এমন বিয়োগান্তক বিদায়ের ঘটনায় দৌলতপুরে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

গত বুধবার রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলম জিকু (৪৫) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জিকুর বাবা জসিম উদ্দিন নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর জিকু তাঁর কর্মস্থল মাগুরা থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মহাসড়কের স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে পৌঁছালে একটি বালিবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায় এবং চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই জনের আকস্মিক মৃত্যুতে পুরো লালনগর গ্রামজুড়ে এখন স্বজনদের আহাজারি ও কান্নার রোল পড়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন