সারাদেশ
চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তাসনিম রিফায়াতের মৃত্যুর সংবাদে রাজশাহীর পবা উপজেলার গ্রামের বাড়িতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বুধবার দুপুরে তার মৃত্যুর খবর পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। ১০ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত এই তরুণ সেনা সদস্যের অকাল বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা।
চট্টগ্রামে নিহত সেনা তাসনিমের বাড়ি পবায় শোকের মাতম
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তাসনিম রিফায়াতের মৃত্যুর সংবাদে রাজশাহীর পবা উপজেলার গ্রামের বাড়িতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বুধবার দুপুরে তার মৃত্যুর খবর পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। ১০ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত এই তরুণ সেনা সদস্যের অকাল বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা।
নিহত তাসনিম রিফায়াত রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের আসাদুল হকের মেজো ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং আড়াই বছর বয়সী জুঁই নামের একটি কন্যাসন্তানের বাবা।
পারিবারিক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সেনানিবাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাসনিম রিফায়াতের মরদেহ ঢাকায় নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লাশ রাজশাহীর নিজ গ্রামে পৌঁছানোর কথা রয়েছে। তার এই আকস্মিক প্রয়াণে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
১০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর