সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথ মন্দিরে বাউল কনসার্ট

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী জমকালো বাউল কনসার্ট ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা শহরের লেকপাড় এলাকার এই আয়োজনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী ও মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট সুনিল কুমার দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বিশ্বাস।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রাসেকুজ্জামান পলাশ এবং শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরের সাধারণ সম্পাদক খোকন কর্মকার।

বক্তারা তাদের বক্তব্যে সম্প্রীতির ওপর বিশেষ জোর দেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন বলেন, গোপালগঞ্জ একটি চমৎকার অসাম্প্রদায়িক জেলা। এখানে যুগ যুগ ধরে হিন্দু ও মুসলমানসহ সকল ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। শ্রী কৃষ্ণের মহান আদর্শকে বুকে ধারণ করে সমাজের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আলোচনা পর্বের সমাপ্তি শেষে মন্দির চত্বরে শুরু হয় আকর্ষণীয় বাউল গানের আসর। জেলার স্থানীয় প্রথিতযশা বাউল শিল্পীরা আধ্যাত্মিক ও লোকসংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী দিনে ভক্তদের মাঝে ঐতিহ্যবাহী মহাপ্রসাদ বিতরণ করা হয়।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন