সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের করুণ মৃত্যু

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের কচাকাটায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছে দুই খালাতো ভাইবোন। সোমবার সকালে ঢলুয়াবাড়ী গ্রামে ছেঁড়া মশারি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় তারা। দুই শিশুর এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহত দুই শিশু হলো— চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা কয়েক দিন আগে স্বপরিবারে কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে তাদের নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরা অপর এক প্রতিবেশী শিশুর সাথে বাড়ির পাশের পুকুরে যায়। তারা ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করে পুকুরে মাছ ধরার চেষ্টা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সিয়াম ও মোফাসসিরা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুটি ভয়ে কাউকে কিছু না জানিয়ে চুপচাপ নিজের বাড়ি চলে যায়।

পরবর্তীতে দুপুর আনুমানিক একটার দিকে স্থানীয় বাসিন্দারা পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে সিয়ামের লাশ উদ্ধার করেন। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে মোফাসসিরার নিথর দেহটিও উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন