সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় চাঞ্চল্যকর চন্দনা গুম মামলা: স্বামী ‘ভেন্ডার রবি’ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় আলোচিত গৃহবধূ ইনা পারভীন চন্দনা নিখোঁজ রহস্যের জট খুলতে শুরু করেছে। এই গুম মামলার প্রধান আসামি ও তাঁর স্বামী রবিউল ইসলাম রবি ওরফে ‘ভেন্ডার রবি’কে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে শুক্রবার রাতে তাঁকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুন সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার নিজস্ব বাসভবন থেকে নিখোঁজ হন ৩৫ বছর বয়সী গৃহবধূ ইনা পারভীন চন্দনা। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে হত্যার উদ্দেশ্যে গুমের অভিযোগ তোলা হয়। নিখোঁজ চন্দনা উপজেলার তালা থানার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের কন্যা।

মেয়ের নিখোঁজের ঘটনার পর প্রথম দিকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা মহিউদ্দীন শেখ। তবে পরবর্তীতে মেয়ের জামাই রবিউল ইসলাম রবির বিরুদ্ধে গভীর সন্দেহ সৃষ্টি হলে চন্দনার পিতা সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় রবিউল ইসলাম রবিকে প্রধান আসামি করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পরপরই পুলিশ তদন্ত ও আসামিকে আইনের আওতায় আনতে সক্রিয় হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

ওসি আরও উল্লেখ করেন, আটককৃত রবিকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং নিখোঁজ গৃহবধূর সন্ধান পেতে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলেই চন্দনা গুমের সঙ্গে তাঁর স্বামীর সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন